
ইব্রাহীম খান : চাঁদপুর শহরের বাসস্ট্যান্ডে ১২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ধানের শীষের পক্ষে বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় পথসভায় বক্তব্য রাখেন চাঁদপুর -৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।
এসময় তিনি বলেন, আপনারা কি তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান? যদি চান তাহলে ধানের শীষে ভোট দিতে হবে। আজকে আপনারা এখানে বসে একটি দুর্গন্ধ পাচ্ছেন। এটি হচ্ছে ময়লার গন্ধ ; আশা করছি আগামীতে আর এই দুর্গন্ধ থাকবে না। ইতিমধ্যে আমি পৌর প্রশাসনকে একটি বিদেশি কোম্পানির সাথে কথা বলে দিয়েছি। ওই কোম্পানি পৌরসভার ময়লাগুলো নিয়ে যাবে। এই ময়লা থেকে বিদ্যুৎ গ্যাস উৎপাদন হবে। এগুলো আমাদের সম্পদ। আমরা এই সম্পদ যথাযত কাজে ব্যবহার করবো। ধানের শীষে ভোট দিলে দেশে দুর্নীতি বন্ধ হবে। একমাত্র তারেক রহমানকে যদি দেশের প্রধানমন্ত্রী করা যায় তাহলে সকল সমস্যার সমাধান করা যাবে।
তিনি বলেন, বিএনপি জনগণের দল। বাংলাদেশের ৫৪ বছরে বিএনপি একমাত্র দল যে দলের সম্পর্ক এদেশের মাটি ও মানুষের সাথে। আগামী ১২ তারিখ আপনারা নিজে ধানের শীষে ভোট দিবেন এবং পাড়া-প্রতিবেশী সকলকে ভোট দিতে উদ্বুদ্ধ করবেন। পৌর ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাদির দেওয়ানের (মিন্টু) সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মমিনুল ইসলাম টিটুর পরিচালনায় বক্তব্য রাখেন,জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর আনোয়ার বাবলু,
সহ-সভাপতি খলিলুর রহমান গাজী,পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী,পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনূর রশীদ,জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, জমিয়তে উলামায়ে ইসলাম জেলার নেতা মূফতি সাব্বির আহমেদ,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর, জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. মুনিরা চৌধুরী,
পৌর বিএনপির সহ-সভাপতি আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, সহ-সভাপতি মোশারফ হোসেন লিটন, জেলা মহিলা দলের সহ-সভাপতি অ্যাড. রেহেনা আক্তার কচি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরেফিন খান,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিউদ্দিন বাবলু,ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান (মুন্না),পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির খান প্রমূখ।
এদিন সন্ধ্যায় এই পথসভা একপর্যায়ে জনসভায় রুপনেয়।ওয়ার্ড বিএনপির বিভিন্ন পাড়া ও মহল্লার নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে পথসভায় উপস্থিত হন।



