
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলা বাগাদী ইউনিয়নের পশ্চিম বাগাদী ঢালীরঘাট বাজার সংলগ্ন সানবীম ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
৩১ জানুয়ারি শনিবার বিদ্যালয়ের মাঠে আয়োজিত দিন ব্যাপী বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা খেলায় পুরষ্কার বিতরনীর পূর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগাদী গনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হাসান।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের সদস্য, ঢালীরঘাট বাজারের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজ সেবক মোঃ শরীফ হোসেন হাওলাদার, প্রধান শিক্ষিকা পারভীন আক্তারের সভাপতিত্বে এবং শিক্ষক মোহাম্মদ হোসেনের সঞ্চলনায় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গাজী গাজী মমিন সাগরসহ অন্য আন্য ব্যাক্তিবর্গরা।
এসময় দিন ব্যাপী বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের কে পুরস্কার তুলে দেওয়া হয়।



