ঢাকা-১৭ তারেক রহমানের আসনে পোলিং এজেন্টদের প্রশিক্ষনের সমন্বয়কারী রাশেদা বেগম হীরা

চাঁদপুর খবর রির্পোট: ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী আসনে চাঁদপুরের কৃতি সন্তান ও সাবেক দুবারের মহিলা এমপি বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বিএনপির উপদেষ্টা আলহাজ রাশেদা বেগম হীরাকে পোলিং এজেন্টদের প্রশিক্ষনের সমন্বয়কারী করা হয়েছে।

২৯জানুয়ারী বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজর (অব:) মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষ্যে ঢাকা-১৭ আসনে সকল পোলিং এজেন্টদের এক প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়েছে। বিএনপি’র চেয়ারম্যানের অফিস থেকে প্রশিক্ষন টিম অত্র এলাকার ওয়ার্ড সমূহে প্রশিক্ষন প্রদানের জন্য গমণ করবেন। প্রতিটি ওয়ার্ডের সকল এজেন্ট (১০০%) রিজার্ভ সহ একত্রে এক স্থানে প্রশিক্ষনের ব্যবস্থা করতে হবে। ওয়ার্ড সমূহ তাদের নিজ নিজ এলাকার মধ্যে সুবিধাজনক স্থানে এই প্রশিক্ষনের ব্যবস্থা করবেন। এ সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় সমন্বয়ের জন্য জনাবা রাশেদা বেগম হীরা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, (০১৭১১১-৩৯৮১৮), বিএনপি এর সংঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

গুলশান, বানানী, ভাষানটেক ও ক্যান্টনমেন্ট থানা বিএনপি’র আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক এবং ওয়ার্ড নং-১৫, ১৮, ১৯, ২০, ৯৫, ক্যান্টনমেন্ট বোর্ড ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদককে সাবেক এমপি রাশেদা বেগম হীরার সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

সম্পর্কিত খবর