
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় শাহতলী গ্রামের রুশদী বাড়ী নিবাসী বিশিষ্ট সমাজসেবক ও পানি উন্নয়ন বোর্ডের (অব:) উর্ধ্বতন হিসাবরক্ষক মো: শহীদুর রহমান মুন্সি’র জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৩০জানুয়ারী (শুক্রবার) বাদ জুমা উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের মেঝো মেয়ের জামাই রামগঞ্জ রাব্বানিয়া আলিয়া মাদরাসার সহকারি শিক্ষক মো: মনিরুল ইসলাম মজুমদার। জানাযা শেষে মরহুমকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেস ক্লাবের নবাগত সভাপতি সোহেল রুশদী।

তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমার দাদা শহিদুর রহমান মুন্সি একজন ভালো মানুষ ছিলেন। তিনি পানি উন্নয়ন বোর্ডে চাকুরী করতেন। তিনি এলাকার উন্নয়নে কাজ করেছেন। শাহলীতে গ্যাস সংযোগ আনার পিছনে ওনার অবদান ছিল। সবাইকে একদিন চলে যেতে হবে, তাই মানুষের পাশে মানুষকে দাড়াতে হবে। অসহায়দের সহযোগিতা করতে হবে। আপনারা আমার দাদার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে বেহেশত দান করে। এসময় আরো বক্তব্য রাখেন, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিলন, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ, মরহুমের বড় ছেলে সীেদি প্রবাসী মো: লিটন মুন্সি।
জানাযার নামাজে অংশগ্রহন করেন, বিশিষ্ট সমাজসেবক মকবুল আহমেদ খান,শাহতলী কামিল মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা এমদাদ উল্ল্যাহ, চাঁদপুর জেলা জামাতের প্রকাশনা সম্পাদক ও চাঁদপুর আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের গুনরাজদী শাখার ইনচার্জ নাছির উদ্দিন,৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: মোশারফ কারী,
৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর খান, সাধারণ সম্পাদক মো: আব্দুল আজিজ মিজি, বিশিষ্ট সমাজসেবক মো: জহিরুল হক লালু মাস্টার, ডিবি কর্মকর্তা (অব:) মো: সাইফুল কবির চৌধুরী, কৃষি ব্যাংক কর্মকর্তা মো: নওসুদ মুন্সি,বীর মুক্তিযোদ্ধা মো: হারুন বিডি আর, সমাজসবেক মো: নুরুজ্জামান মুন্সি, সমাজসেবক হাফেজ জাকির হোসেন তপাদার, সমাজসেবক মো: ফখরুল ইসলাম খান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: দিদার হোসেন মিজি,
পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মোস্তফা চৌধুরী, স্টেশন দরগাহ জামে মসজিদের খতিব মাওলানা জোবায়ের, ইমাম মাওলানা ইব্রাহীম, ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো: শফিক কারী, ৪নং ওয়ার্ডের মেম্বার মো: বিল্লাল হোসেন খান, সমাজসেবক আব্দুর রব মাস্টার, সমাজসেবক মো: বাবুল কারী, স্থানীয় মো: শামসুল হুদা, আতিক মুন্সি, নুর মোহাম্মদ মুন্সি, সমাজসেবক মো: নাছির তপাদার, বিআরএস ব্রিক ফিল্ডের সহকারি ম্যানেজার মো: আবুল হোসেন গাজী, স্বাস্থ্য সহকারি (অবঃ) মো: মোস্তফা মুন্সি, সহকারি শিক্ষক তাজুল ইসলাম, সহকারি শিক্ষক মো: ইব্রাহিম মিজি, স্থানীয় মো: মানিক মুন্সি, মরহুমের মেঝো ছেলে মো: হেলাল মুন্সি, ছোট ছেলে মো: হাসান মুন্সি, মরহুমের জামাতা মো: শিহাব উদ্দিন, সমাজসেবক মোস্তফা মিজি,
বিএনপি নেতা মো: রিপন মিজি, স্থানীয় মো: লেয়াকত খান, শাহতলী বাজারের ব্যবসায়ী ডাক্তার সালাউদ্দিন, স্থানীয় ফজলুল করিম খান, ইট বালু ব্যবসায়ী মো:জাহাঙ্গীর মিজি, মো: জসিম মিজি, স্থানীয় মো: রাজু তপাদার সহ এলাকার গন্যমান্যব্যক্তিবর্গ, সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মুসল্লীগন অংশগ্রহন করেন।
২৯জানুয়ারী দিবাগত রাত সাড়ে ১২টায় বাধ্যর্কজণিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি শাহতলী নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৮৫বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৩ছেলে ও ৫মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে, শাহতলী গ্রামের রুশদী বাড়ী নিবাসী বিশিষ্ট সমাজসেবক ও পানি উন্নয়ন বোর্ডের (অব:) উর্ধ্বতন হিসাবরক্ষক মো: শহীদুর রহমান মুন্সি’র মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান চাঁদপুর প্রেসক্লাবের নবাগত সভাপতি সোহেল রুশদী। এক শোক বার্তায় তিনি এ শোক জানান।



