
স্টাফ রিপোর্টার : সবার আগে বাংলাদেশ- এই শ্লোগানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের ধানের শীর্ষ প্রতীকে বিজয়ী করতে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে শাহরাস্তি উপজেলা রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের নাহারা গ্রামে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক। এসময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রান্তিক জনগোষ্ঠীকে রাষ্ট্রের কল্যাণে নিয়োজিত করা হবে। কেউ সুবিধা বঞ্চিত হবে না।
মহিলাদের দুর্ভোগ ও দুর্দশা লাঘবে আগামীতে ফ্যামিলি কার্ড চালু করার পরিকল্পনা করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও প্রকৃত কৃষকদের মধ্যে কৃষি কার্ড বিতরণ করা হবে। দেশের আর্থসামাজিক উন্নয়ন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষ প্রতীকে বিজয়ী করা ছাড়া কোন বিকল্প নেই।
তিনি আরো বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী ও দেশের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে চাইলে ভোটাধিকারের মাধ্যমে আগামী ১২’ই ফেব্রুয়ারি ভোট প্রদান করতে হবে। বিএনপি অতীতেও রাষ্ট্র পরিচালনায় এসে সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছে। এই ধারাকে অব্যাহত রাখতে ভোটারদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তিনি।
সৌদি আরব প্রবাসী চাঁদপুর জেলা বিএনপি’র সভাপতি ও শাহরাস্তি উপজেলা বিএনপি’র প্রবাসী কল্যাণ সম্পাদক মো. ফখরুল ইসলাম বিলাসের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন,
শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, যুগ্ন-সাধারণ সম্পাদক ইকবাল পাটোয়ারী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর শাহরাস্তি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন ফরাজী, উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজি, শাহরাস্তি স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ শিকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, সদস্য সচিব আজগর হোসেন।
পথসভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি সহ যুবদল, ছাত্রদল এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




