বিএনপির নির্বাচন কমিশন ও প্রশিক্ষণ উপ-কমিটির সদস্য হলেন রাশেদা বেগম হীরা

চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুরের কৃতি সন্তান ও সাবেক দুবারের মহিলা এমপি কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বিএনপির উপদেষ্টা আলহাজ রাশেদা বেগম হীরা বিএনপির ‘নির্বাচন কমিশন ও প্রশিক্ষণ উপ-কমিটিতে অর্ন্তভূক্ত করা হয়েছে।

২৭জানুয়ারী বাংলাদেশ নির্বাচন কমিশন সাবেক ভারপ্রাপ্ত সচিব এবং টিম প্রধান, নির্বাচন কমিশন ও প্রশিক্ষণ উপ-কমিটি ও কেন্দ্রীয় নির্বাচন স্টিয়ারিং কমিটি’র সদস্য ড. মোহাম্মদ জকরিয়া স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র মনোনীত ও সমর্থিত প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে গঠিত ‘কেন্দ্রীয় নির্বাচন স্টিয়ারিং কমিটি’র কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার উদ্দেশ্যে ‘নির্বাচন কমিশন ও প্রশিক্ষণ উপ-কমিটি’ গঠন করা হয়েছে। এই কমিটিতে আপনাকে সম্মানিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

২৯ জানুযারি ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৪ টায় বিএনপি’র ‘কেন্দ্রীয় নির্বাচন স্টিয়ারিং কমিটি’র কার্যালয়ের তৃতীয় তলায় (১০/সি, রোড-৯০, গুলশান-২) অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, রাশেদা বেগম হীরার পৈতৃক বাড়ি চাঁদপুর জেলায় সদর উপজেলার রামপুর ইউনিয়নের আলগী গ্রামে। তিনি ১৯৮১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও ১৯৯০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন ১৯৭৯ সাল থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন তিনি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামসুন্নাহার হলের ভি.পি. ও জি.এস. পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। ছাত্রনেত্রী হিসেবে তিনি ১৯৮১ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশ নেত্রী খালেদা জিয়ার সাথে রাষ্ট্রীয় সফরে নেপাল ভ্রমণ করেন এবং টেলেন্ট স্টুডেন্ট হিসেবে তিনি হিজবুল বাহার সফর ও বঙ্গবভনে আমন্ত্রিত হন।

১৯৮৪ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় যেমন অল্ফাম, সেভ-দি-চিলড্রেন, ভিএসওতে জেন্ডার বিশেষজ্ঞ হিসেবে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন, পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন। ১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ এ যাবৎ দলের সকল রাজনৈতিক কর্মসূচিতে তিনি একজন লড়াকু সৈনিক।

তিনি ৮ম ও ৯ম জাতীয় সংসদে তিনি দলের মনোনয়নে সংরক্ষিত আসনে সংসদ সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় মহিলা দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সহ-সভাপতি এবং জাতীয়তাবাদী মহিলা দল চাঁদপুর জেলা শাখার সভানেত্রী ছিলেন।

ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের আমলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কালো পতাকা কর্মসূচী চলাকালে ঢাকা পল্টন এলাকা থেকে সাবেক এমপি আলহাজ্ব রাশেদা বেগম হীরাকে গ্রেফতার করে পুলিশ।

তাকে পুলিশের কাজে বাঁধা সংক্রান্ত মামলায় আসামী দেখানো হয়। উক্ত মামলায় ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন জানালে আদালত তার জামিন না-মঞ্জুর করেন।

পরে উক্ত আদেশের বিরুদ্ধে ২০১৮ সালের (১৩মার্চ) হাইকোর্টে জামিনের আবেদন জানালে আদালত সন্তুষ্ট হয়ে তার জামিন মঞ্জুর করেন। হাইকোর্টের একটি য়ৌথ বেঞ্চে তাকে জামিন প্রদান করেন। তার স্বামী অবসরপ্রাপ্ত চট্টগ্রাম বিভাগীয় খাদ্য কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম মজুমদার।

সম্পর্কিত খবর