বিএনপির ধানের শীষের প্রার্থী মিলন ভাইকে জয়যুক্ত করুন : রাশেদা বেগম হীরা

চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুরের কৃতি সন্তান, বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সাবেক দু’বারের এমপি আলহাজ রাশেদা বেগম হীরা বলেছেন, আমাদের দলের চেয়ারম্যান “তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে চাঁদপুর-১ (কচুয়া) আসনে ভোট যুদ্ধে ধানের শীষের প্রার্থী মিলন ভাইকে জয় যুক্ত করতে হবে। ধানের শীষ প্রতীকের বিজয় মানে আমাদের বিজয় ; আর আমাদের বিজয় মানে বাংলাদেশের বিজয়।

গতকাল বুধবার (২৮ জানুয়ারী ২০২৬খ্রি.) চাঁদপুর-১ (কচুয়া) আসনে কচুয়ার কুরইস পাড়ায় ধানের শীষের উঠান বৈঠকে বক্তব্যকালে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ কচুয়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষের প্রার্থী ড. আ ন ম এহছানুল হক মিলন পক্ষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনারা সবাই ধানের শীষে ভোট দিলেই কচুয়া এলাকায় উন্নয়ন হবে। আমরা দীর্ঘ ১৭টা বছর একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করেছি। ২০২৪ সালে শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য আমরা বাধ্য করেছি। আপনারা সবাই ভোটকেন্দ্র যাবেন। আমি আশা করি সবাই ধানের শীষে ভোট দিবেন। ধানের শীষে ভোট দিলে আমাদের প্রিয় নেতা তারেক রহমান এ দেশের প্রধানমন্ত্রী হবেন।

রাশেদা বেগম হীরা বলেন, দেশের মানুষের জন্য কল্যাণকর সকল পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য মিলন ভাইকে তাকে সমর্থন করবেন। তারেক রহমান জনগণের নেতা আপনাদের নেতা। যেখানে প্রয়োজন পড়বে আমাদের মাধ্যমে আপনাদের পাশে থাকবে। আপনাদের আত্মীয়-স্বজনকে বলবেন ধানের শীষে ভোট দেওয়ার জন্য। যারা লুটপাট করতো তাদেরকে আমরা দেশ থেকে বিতাড়িত করতে পেরেছি। ধানের শীষে জয়লাভ হলে আমরা চেষ্টা করবো নদী ভাঙন রোধ করতে। আপনারা সবাই মিলে ভোটকেন্দ্রে যাবেন। সবাই ভোট দিলে দেশের উন্নয়ন হবে।

সম্পর্কিত খবর