চাঁদপুরে জেলা টাস্কফোর্স কমিটি’র সভা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর জেলা তেল মনিটরিং কমিটি, জেলা ভোক্তা অধিকার সংরক্ষন কমিটি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য পরিস্থিতি সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটি, জেলা পণ্য বিপণন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৭জানুয়ারী (মঙ্গলবার) চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা প্রশাসক মো: নাজমুল ইসলাম সরকার এর পক্ষে সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: এরশাদ উদ্দিন।
তিনি বলেন, আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখতে হবে। কেউ নির্ধারিত দামের থেকে বেশি মূল্য রাখতে পারবে না। ভোক্তার অধিকার সংরক্ষন করতে হবে।

সভায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেস ক্লাবের নবাগত সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর অঞ্চল নৌ-পুলিশ এর অতিরিক্ত পুলিশ সুপার মো: জহুরুল ইসলাম হাওলাদার,

চাঁদপুর ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক আবদুল্লাহ আল ইমরান, চাঁদপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জ্যেতিময় ভৌমিক, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: রফিকুল হাসান ফয়সাল, চাঁদপুরের এফএসও মো: আরিফুল হাসান, মৎস জরিপ কর্মকর্তা মোছা: ফারহানা আক্তার রুমা, চাঁদপুর চেম্বার এন্ড কমার্স এর সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর চেম্বার এন্ড কমার্স ইন্ডাস্টিজ এর পরিচালক গোপাল চন্দ্র সাহা,

বিসিক চাঁদপুর এর সহ: সম্প্রসারন কর্মকর্তা ঝরনা বেগম, চাঁদপুর পৌরসভার মো: রাজু মিয়া, বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি চাঁদপুর শাখার সভাপতি মো: মজিবুর রহমান, চাঁদপুর জেলা ক্যাব এর বিপ্লব সরকার, বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক মো: মাসুদ আখন্দ,

সদর সার্কেল অফিস (চাঁদপুর) এর পুলিশ পরিদর্শক রাজীব চক্রবর্তী, চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি মো: নজরুল ইসলাম, যমুনা অয়েল কোম্পানির ডেপুটি ম্যানেজার নূর-এ- আলম রুবেল, মেঘনা প্রেট্টোলিয়াম লিমিটেড এর ম্যানেজার মো: জাফর, পদ্ধা অয়েল পিএলসির ডিপো ইনচার্জ মুহাম্মদ লোকমানসহ অন্যান্যরা।

সম্পর্কিত খবর