
চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুর সদর উপজেলার শত বছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসায় কামিল প্রথম পর্ব ও দ্বিতীয় পর্বের মৌখিক পরীক্ষার কার্যক্রম পরিদর্শন করা হয়েছে।
২৭জানুয়ারী (মঙ্গলবার) দুপুর ১২টায় শাহতলী কামিল মাদরাসার কামিল এর মৌখিক পরীক্ষার কার্যক্রম পরিদর্শন করেন ও সন্তোষ প্রকাশ করেন মাদরাসা গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের নবাগত সভাপতি সোহেল রুশদী।
এসময় উপস্থিত ছিলেন, মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, মাদরাসার সহকারি অধ্যাপক মো: কামাল উদ্দিন, জ্যেষ্ঠ প্রভাষক মাওলানা এমদাদ উল্ল্যাহ, জ্যেষ্ঠ প্রভাষক মোহাম্মদুল্লাহ, জ্যেষ্ঠ প্রভাষক মো: বেলায়েত হোসেন মিজি, আরবী প্রভাষক মাওলানা এ এন এম হেলাল উদ্দিন, সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, হিসাব রক্ষক মো: শরীফুর রহমান খান, অফিস সহকারি মো: রিয়াদ হোসেন, অফিস সহকারি মো: শরীফ খান সহ অন্যান্যরা।
ভাইবা পরীক্ষায় বহিরাগত পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন লক্ষীপুর জেলার রামগতি চর আলেকজান্ডার কামিল মাদরাসার অধ্যক্ষ মো: তৈয়ব আলী, অভ্যন্তরীণ পরীক্ষক এর দায়িত্ব পালন করেন শাহতলী কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মেহাম্মদ ইয়াছিন মিয়া, প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন।
মাদরাসা সূত্রে জানা যায়, শাহতলী কামিল মাদরাসা কেন্দ্রে কামিল প্রথম পর্ব মৌখিক পরীক্ষায় ৯৯জন ও দ্বিতীয় পর্বের পরীক্ষায় ৯৩জন পরীক্ষার্থী অংশগ্রহন করেন।
এদিকে, কামিল ১ম পর্ব ও ২য় পর্বেরর মৌখিক পরীক্ষা শান্তিপূর্ণ ও সু-শৃঙ্খলভাবে অনুষ্ঠিত হওয়ায় মাদরাসা অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মাদরাসা গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের নবাগত সভাপতি সোহেল রুশদী।



