
মহসিন হোসাইন : সচেতন নাগরিক হোন, গণভোটে অংশ নিন এই প্রতিপাদ্য নিয়ে আসন্ন গণভোট ২০২৬ সামনে রেখে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে চাঁদপুরে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) চাঁদপুর সদর উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) মিলনায়তনে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় গণভোট ২০২৬-এর গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগের তাৎপর্য এবং নাগরিক দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় জেলা প্রশাসন, চাঁদপুর কর্তৃক সরবরাহকৃত গণভোট বিষয়ক সচেতনতামূলক লিফলেট অংশগ্রহণকারীদের মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান। তিনি বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। রাষ্ট্র ও সমাজের কল্যাণে প্রতিটি নাগরিকের সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করা অত্যন্ত জরুরি।
বিশেষ অতিথির বক্তব্যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শিরিন আক্তার চাঁদপুর বলেন, সচেতন ও দায়িত্ব¡শীল নাগরিক হিসেবে গণভোটে অংশগ্রহণের মাধ্যমে দেশের ভবিষ্যৎ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।
চাঁদপুর জেলা প্রশাসের সার্বিক তত্ত্বাবধানে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর আয়োজনে সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে বক্তারা গণভোটে অংশগ্রহণের মাধ্যমে নাগরিক দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।



