উদয়ন শিশু বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর শহরের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান উদয়ন শিশু বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে৷

গতকাল ২২জানুয়ারী (বৃহস্পতিবার) বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে অধ্যক্ষ মোহাম্মদ হোসেনের পরিচালনায় সভায় অংশগ্রহন করেন ম্যানেজিং কমিটির বিদায়ী সাধারণ সম্পাদক রহিম বাদশা, নবাগত সাধারণ সম্পাদক সোহেল রুশদী ,সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, সহ-সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সদস্য মুনির চৌধুরী, সদস্য গোপাল সাহা, সদস্য এড: শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন, অভিভাবক সদস্য ডা: ফারজানা বিনতে মিনহাজ, শিক্ষক প্রতিনিধি সদস্য জান্নাতুল ফেরদৌস, শিক্ষক প্রতিনিধি সোলাইমান হোসেন প্রমুখ ।

সভায় বিগত সভার কাযবিবরণী পাঠ ও অনুমোদন করা হয় এবং অত্র সভায় গুরুত্বপুন সিদ্ধান্ত গ্রহন করা হয় । বিশেষ করে বিদ্যালয়ে ছাত্রভর্তি,নতুন করে ৬ষ্ট শ্রেনী ভর্তি,মডেল টেষ্ট পরীক্ষা গ্রহন ,শিক্ষা মান উন্নয়ন সহ নানা বিষয়ে আলোকপাত করা হয় । সভা শেষে শিক্ষকদের পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় করা হয় ।

সম্পর্কিত খবর