গণভোট ২০২৬ উপলক্ষে চাঁদপুর সদরে প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে অবহিতকরণ

মহসিন হোসাইন : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোট ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের অংশগ্রহণে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি ২০২৬) চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলার উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন কুমার দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোঃ আজিজুল হক।

সভায় গণভোটের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক গণভোট নিশ্চিত করতে শিক্ষকদের নেতৃত্বে সচেতন নাগরিক গড়ে তোলা অত্যন্ত জরুরি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হামানকর্দ্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান এবং চান্দ্রা বাজার ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মোস্তফা হামিদি। তারা গণভোটে নিরপেক্ষতা বজায় রেখে শিক্ষার্থীদের মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত প্রতিষ্ঠান প্রধানগণ গণভোট ২০২৬ সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করেন এবং নিজ নিজ প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।

সম্পর্কিত খবর