আজ পাইকদীতে আসছেন খ্যাতিমান ইসলামী বক্তা মোশতাক ফয়েজী

চাঁদপুর খবর রির্পোট: উত্তর পাইকদী জাবালে নূর ফোরকানিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে আজ ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) মাদরাসা মাঠ প্রাঙ্গণে মোল্লা বাজার) বৃহৎ পরিসরের বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করবেন ঐতিহ্যবাহী শাহ্তলী কামিল মাদরাসার সম্মানিত মুদাররিস হযরত মাওলানা হাফেজ মোঃ জহিরুল হক সাহেব।

উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান আলোচক হিসেবে তাফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মোশতাক ফয়েজী পীর সাহেব, নগাইশ দরবার শরীফ, কুমিল্লা।

এছাড়াও বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা আব্দুল বাকী সাহেব, হযরত মাওলানা হাফেজ মিজানুর রহমান, হাফেজ মাওলানা মুফতি মোজাম্মেল হক সহ অন্যান্য বরেণ্য আলেমে দ্বীন। মাহফিল পরিচালনা করবেন মাওলানা মোঃ তানভীর হোসাইন।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কুরআনের আলোকে দ্বীনি শিক্ষা ও নৈতিকতা চর্চার লক্ষ্যে আয়োজিত এই মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের জনগণকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সম্পর্কিত খবর