
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলার কেপিআই স্থাপনা পরিদর্শন করা হয়েছে।
১৯ জানুয়ারি চাঁদপুর জেলার গুরুত্বপূর্ণ কেপিআই স্থাপনা পরিদর্শন করেন চাঁদপুর পুল সুপার মোঃ রবিউল হাসান।
পরিদর্শনকালে পুলিশ সুপার কেপিআই-এর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে নিরাপত্তা জোরদারকরণ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), চাঁদপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে কেপিআই স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিতকরণে নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে।



