ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট বিষয়ে চাঁদপুর জেলায় জনসচেতনতা কার্যক্রম

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে চাঁদপুর জেলার সাধারণ জনগণকে অবহিত করার জন্য বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

গতকাল চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারি পরিচালক মু: মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় কর্তৃক অত্র দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে ‘অবহিতকরণ সভা’র কর্মসূচীসমূহ গৃহীত হয়।

কর্মসূচী: ১৫ জানুয়ারী সকাল ৯টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর, দুপুর ১২টায় শাহরাস্তি বেরনাইয়া উচ্চ বিদ্যালয়, শাহরাস্তি, ২২জানুয়ারী সকাল ১০টায় চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে, ২৫জানুয়ারী সকাল ১০টায় ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজে,

২৭জানুয়ারী চাঁদপুর সরকারি কলেজে, ২৮জানুয়ারী দুপুর ১২টায় পুরান বাজার ডিগ্রি কলেজে ও ২৯জানুয়ারী (দিনব্যাপী) বিভিন্ন বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, ট্রেন স্টেশন, লঞ্চ ঘাটে, সিএনজি স্টেশন এ লিফলেট বিতরণ ও অবহিত করণ সভা অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত খবর