শাহতলীতে বয়োবৃদ্ধা দেলু মিজি’র উপর হামলার ঘটনায় রাশেদ গ্রেফতার : থানায় মামলা

চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলীতে জনৈক বয়োবৃদ্ধা নিরীহ মানুষ মো: দেলোয়ার হোসেন মিজি (দেলু মিজি) (৭৫) উপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় চাঁদপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে৷ মামলা নং ৬০ তাং ১৩.১.২০২৬ ।ধারা : ৩৪১/৩২৩/৩২৪/৩২৬//৩০৭/৫০৬ দ:বি: ।

মামলা তদন্ত করছেন এসআই আওলাদ হোসেন । তিনি গতকাল দৈনিক চাঁদপুর খবরকে জানান, চাঁদপুরের পুলিশ সুপারের নির্দেশে থানার ওসি ফয়েজ আহমেদের তত্ত্বাবধানে অভিযান চালিয়ে শাহতলীর মাদক ডিলার এজহারভুক্ত আসামী রাশেদ মিজিকে গ্রেফতার করেছি ।ঘটনা সনাক্ত করেছি । এঘটনার মূল আসামী হলো রিপন মিজি।তাকে গ্রেফতারে জোর অভিযান চলছে ।

গতকাল ১৩জানুয়ারী (মঙ্গলবার) ভিকটিমের ছেলে মো: সাইফুল ইসলাম বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় ১। রিপন মিজি (২৫), ২। রাশেদ মিজি (২৮), সর্ব পিতা-মৃত তাজু মিজি, মাতা-ফিরোজা বেগম,সর্ব সাং-বড় শাহতলী, থানা ও জেলা-চাঁদপুর কে আসামী করে মামলা দয়ের করেন।

এ ঘটনায় মামলার ২নং আসামী মো: রাশেদ মিজি কে গ্রেফতার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। ১নং আসামী রিপন মিজিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ডিবি পুলিশ ও মডেল থানা পুলিশের অভিযানে এলাকার মানুষ স্বাগত জানিয়েছে ।

মামলা সূত্রে জানা যায়, বিবাদীদ্বয় স্থানীয় উশৃঙ্খল এবং এলাকার খারাপ প্রকৃতির লোক হয়। পক্ষান্তরে ১নং সাক্ষী বাদীর পিতা হয়। বিবাদীদ্বয় প্রায় সময় বাদীর পিতা ১নং সাক্ষীর দোকানে গিয়া বিভিন্ন মালামাল ক্রয় করে টাকা পরিশোধ করতো না। বাদীর পিতা ভিকটিম বিবাদীদ্বয়ের নিকট মালামালের টাকা চাইলে বিবাদীদ্বয় ভিকটিমকে ভয়-ভীতি সহ মারধর করার চেষ্টা করে।

বিবাদীদ্বয় পূর্বের আক্রোশের জের ধরে বাদীর পিতা ভিকটিম এর পথরোধ করে তাকে এলোপাথাড়ীভাবে মারধর করে তাহার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা ও থেতলানো জখম করে। ১নং বিবাদী তার হাতে থাকা ধারালো দা দ্বারা হত্যার উদ্দেশ্যে ভিকটিমের মাথার খুলির উপরে আঘাত করে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১২জানুয়ারী ভোর ৬টায় শাহতলী যাওয়ার রাস্তা মাঝখানে ও রশিদ ফারুকের বাউন্ডারির সাথে সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। এ সময় তার পকেটে থাকা টাকা ও মোবাইল নিয়ে যায়।

সম্পর্কিত খবর