মতলব উত্তরে ৩২ শ’ কেজি জাটকা উদ্ধার

মতলব উত্তর প্রতিনিধি : মতলব উত্তর উপজেলায় জাটকা রক্ষা অভিযান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সোমবার (১২ জানুয়ারি ২০২৬) ভোররাত ৩টা হতে সকাল ৮টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ডের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় যাত্রীবাহী গাড়ি থেকে ৩২শ’ কেজি জাটকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাটকা এতিমখানায় ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস ও বাংলাদেশ কোস্টগার্ডের মোহনপুর আউটপোস্ট কন্টিনজেন্ট কমান্ডার এম. সানোয়ার হক।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস জানান, উদ্ধারকৃত জাটকা এতিমখানায় ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর