
স্টাফ রিপোর্টার: প্রথম আলো চাঁদপুর বন্ধুসভার আয়োজনে “খেজুর রস ও পিঠা উৎসব”অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১২ জানুয়ারি ২০২৬) রাতে প্রথম আলো চাঁদপুর প্রতিনিধি আলম পলাশের বাসভবনে গ্রামবাংলার ঐতিহ্য তুলে ধরতে এবং নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সাথে পরিচিত করতে একটি প্রয়াস; এই উৎসবে সাধারণত খেজুরের রস পান, বিভিন্ন ধরনের দেশীয় পিঠা (যেমন – আতিক্যা পিঠা, বিন্নি চালের পিঠা) তৈরি ও পরিবেশন করা হয়। যা শীতের আমেজকে উপভোগ করার একটি সম্মিলিত আনন্দ।
এ সময় আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত ছিলেন,চাঁদপুর প্রেসক্লাবের সাবেক শাহাদাত হোসেন শান্ত,সাবেক সভাপতি রহিম বাদশা,সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিলন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাদের পলাশ,সাবেক সভাপতি আল ইমরান শোভন, সাবেক সভাপতি রিয়াদ ফেরদৌস,সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক আহমদ, প্রথম আলো চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ,
যমুনা টিভির চাঁদপুর প্রতিনিধি ইব্রাহিম রনি,দৈনিক সংবাদের চাঁদপুর প্রতিনিধি মিজানুর রহমান, এটিএন নিউজের আক্তর উজ জামান,প্রথম আলো চাঁদপুর বন্ধুসভার সভাপতি মাসুদ হাসান,
সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন শিশু,সাবেক সভাপতি কামরুল হাসান বর্তমান সিনিয়ির সভাপতি লরেন,যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম পারভেজ,আফ্রিন,শরীফসহ বন্ধুসভার সদস্যরা।



