
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকদ্রব্য উদ্ধার ও মাদক বিরোধী অভিযানে ১গ্রাম গাঁজা সহ ইদ্রিস খান(৪৫) কে আটক করে মোবাইল কোর্টে ৭দিনের কারাদন্ড সহ ১০০টাকা জরিমানা করা হয়েছে। ৮জানুয়ারী চাঁদপুর সদর মডেল থানাধীন বড় স্টেশন ত্রিমহনা অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মো: সাজিদ হক আসামির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০টাকা করে অর্থদন্ড প্রদান করেন।
প্রসিকিউশেেন দায়িত্ব পালন করেন মো: তাজুল ইসলাম ইন্সপেক্টর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়,চাঁদপুর।
আসামীর পিতার নাম মৃত আবুল হোসেন খান, সাং- যমুনা রোড,পাইলট হাউজ, ওয়ার্ড নং-০৭,চাঁদপুর পৌরসভা, থানা-চাঁদপুর সদর,জেলা-চাঁদপুর।



