
স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চাঁদপুর জেলার ১৮ সদস্যবিশিষ্ট অনুমোদিত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) এনসিপির মিডিয়া, চাঁদপুর হোয়াটসঅ্যাপ গ্রুপে সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী প্রাথমিক কাঠামো চূড়ান্ত করে আগামী ছয় মাসের জন্যে এ কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে মো. মাহবুব আলমকে আহ্বায়ক ও আমান উল্যাহ পাটওয়ারীকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
কমিটি অনুমোদনে স্বাক্ষর করেছেন এনসিপির কেন্দ্রীয় পর্যায়ের দু নেতা মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসানাত আব্দুল্লাহ এবং কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন। তাঁদের যৌথ স্বাক্ষরের মাধ্যমে চাঁদপুর জেলা কমিটি আগামী ছয় মাসের জন্যে ঘোষণা করা হয়েছে।
আহ্বায়ক মো. মাহবুব আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম (দেওয়ান শরীফ), যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান, ফরহাদ আহমেদ আলী, ডা. আরিফুল ইসলাম, ফারুক হোসেন সোহেল, এরশাদ খান সালমান,
প্রফেসর মোখলেছুর রহমান (মুকুল), হাজী শাহ আলম মিজি, খাজা মোহাম্মদ মাসুম, তাফাজ্জল হোসেন পলাশ ও মো. নাজমুল কবির, সদস্য সচিব আমান উল্যাহ পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব অ্যাড. আ. জাব্বার, যুগ্ম সদস্য সচিব মুফতি মাহমুদ হাসান (দপ্তর), তামিম খান, রাজিব হোসেন রাজ ও ডিএম আলাউদ্দিন।



