বাগাদীতে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে মোটরসাইকেলের ধাক্কায় মুজিব মাল (৪২) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ৮ জানুয়ারি ২০২৬ ইং চাঁদপুর সদর উপজেলার বাগরাবাজার এলাকার সোবাহানপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মুজিব মাল সোবাহানপুর গ্রামের বাসিন্দা এবং বাগড়া বাজার পোস্ট অফিস এলাকার স্থায়ী বাসিন্দা। তাঁর পিতার নাম মুনাফ মাল। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টার দিকে মুজিব মাল বাইসাইকেল চালিয়ে বাগরাবাজার এলাকায় যাচ্ছিলেন।

এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।

তবে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে চলছে আহাজারি। এ বিষয়ে হাসপাতাল কৃর্তপক্ষ চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর