ফরিদগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে বিল্লাল হোসেন মিয়াজীর মতবিনিময়

মামুন হোসাইন : চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী ও চাঁদপুর জেলা জামায়াত ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী বলেছেন, ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা দীর্ঘদিন ধরেই ভোট প্রদানে অনিহা ছিলো। ইতেপূর্বে ভোট দিলেও তা কয়েকজন মাত্র। কিন্তু এবছর নারীরা ভোট দিতে ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দিবে।

ইতিমধ্যেই আমরা ওই ইউনিয়নে বেশ কয়েকটি উদ্ধুব্ধকরণ সভা করেছি। আমি নিজেও অন্তত তিনটি সভায় অংশ নিয়েছি। আমাদের নারী সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছেন। আজকে আপনাদের আশ্বস্ত করতে চাই আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা ভোট না দেয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসবে। নিজেদের নাগরিক অধিকার আদায়ে ভোট প্রয়োগ করবে।

বুধবার (৭ জানুয়ারি ২০২৬) বিকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি একথাগুলো বলেন। তিনি আরো বলেন, নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে। প্রচারণা শুরুর আগেই নানা ভাবে হুমকি ধমকি দিচ্ছে। বিশেষ করে আমাদের নারী সদস্যদের ক্ষেত্রে এটি বেশি ঘটছে। আমরা বিষয়টি কর্তৃপক্ষকে অবগত করেছি। আশাকরি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সকলে মিলে এই বাঁধা বিপত্তি উপেক্ষা করে এগিয়ে যাবো।

উল্লেখ্য, বিগত ষাট বছর ধরে রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা পীরের অনুরোধকে আদেশ মেনে ভোট দিতে যান না। প্রশাসন, জনপ্রতিনিধিসহ সকলের চেষ্টায় ইতিপূর্বের দুই একটি নির্বাচনে নারীরা মাত্র স্বল্প কয়েকজনই ভোট দিয়েছেন। এবার পূর্বের চাইতে এই হার উল্লেখযোগ্য হারে বাড়বে বলে প্রত্যাশা করছে। মতিবিনিময় সভায় প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের পরিচালনায় জামায়াতে ইসলামীর উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সম্পর্কিত খবর