
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজের বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী রাহেলা আক্তার শান্তা (১৭)ঘাতক আইদি বাস (যার নম্বর কুমিল্লা-ব ১১০৩৭৩) এর চাপায় মর্মান্তিক ভাবে মৃত্যুবরণ করেন।
সে শাহতলী গ্রামের মুন্সি বাড়ি নিবাসী মো: শামসুল হুদা মুন্সির সেঝো মেয়ে। এই মর্মান্তিক দূর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষার্থী ,শিক্ষক ও স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
গতকাল ৭জানুয়ারী (বুধবার) সকাল ১১টায় ঘোষের হাটে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে আইদি বাস চাপায় গুরুতর আহত হলে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে বিকাল ৪টায় যাত্রাবাড়ি এলাকায় মর্মান্তিক ভাবে মৃত্যুবরণ করেন। (ইন্না…রাজিউন)।
মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল প্রায় ১৭বছর। সে মৃত্যুকালে বাবা, মা, ৩বোন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন৷
এ বিষয়ে কলেজের আজীবন দাতা সদস্য ও চাঁদপুর প্রেস ক্লাব এর সভাপতি সোহেল রুশদী বলেন, আমি মুঠোফোনে শুনেছি আমাদের কলেজের মেধাবী শিক্ষার্থী রাহেলা আক্তার শান্তা সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়৷ পরে চাঁদপুর সদর হাসাপাতালে নেওয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল নেওয়ার পথে ইন্তেকাল করেন।
তিনি বলেন, বিষয়টি সাথে সাথে চাঁদপুর পুলিশ সুপার ও চাঁদপুর সদর থানার ওসি কে জানানো হয়েছে ৷ পুলিশ সুপারের নির্দেশনায় চাঁদপুর সদর থানার ওসি ফয়েজ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ ঘাতক আইদি বাসকে আটকের চেষ্টা চলছে। চাদঁপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ সকল ধরনের আইনি সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে। কলেজ কর্পতৃক্ষ পুলিশের তৎপরতায় সংন্তোষ প্রকাশ করেছেন৷
চাঁদপুর পুলিশ সুপার বলেন, আইদি বাসের বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা গ্রহনের জন্য চাঁদপুর সদর মডেল থানার ওসি কে নির্দেশ নির্দেশনা দিয়েছি।
চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, আমি ঘটনা শুনে তৎক্ষনাৎ ঘটনাস্থল ঘোষেরহাট এবং শাহতলী পরিদর্শন করেছি৷ ঘাতক বাস আটকের চেষ্টা চলছে। ঘটনা তদন্তে থানার এসআই আওলাদ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে৷
এ বিষয়ে নিহত শিক্ষার্থী রাহেলা আক্তার শান্তার পিতা শামসুল হুদা মুন্সি জানান, সকাল ১১টায় আমার মেয়ে ঘোষের হাটে গেলে আইদি বাস চাপা দেয়। এতে সে গুরুতর আহত হলে চাঁদপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পরামর্শে ঢাকা মেডিকেল রেফার। ঢাকা নেওয়ার পথে যাত্রবাড়ি এলকায় বিকাল ৪টায় মৃত্যুবরণ করেন। আমি ঘাতক আইদি বাস বিচার চাই।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১টায় নিহত রাহেলা আক্তার বোনের বাড়িতে যাওয়ার জন্য চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাটে সিএনজির জন্য অপেক্ষা করছিলেন।
এমন সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা কুমিল্লা-ব ১১০৩৭৩ নম্বরের চাঁদপুর গামী যাত্রীবাহী আইদি এন্টারপ্রাইজ এর বাস শান্তাকে চাপা দিয়ে চলে যায়।
এতে সে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান।
এদিকে, জিলানী চিশতী কলেজের মেধাবী শিক্ষার্থী রাহেলা আক্তার শান্তার মৃত্যুতে কলেজের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কলেজের আজীবন দাতা সদস্য ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী এবং কলেজের ভারপাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান সহ শিক্ষকবৃন্দ।



