
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার চিতোষী ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক (রসায়ন বিভাগ) ভূপতি রঞ্জন দাসের উপর অশালীন আচরণ করায় কলেজের এইচএসসি (বি.এম.টি) শাখার কর্মরত প্রভাষক (হিসাব বিজ্ঞান) মো: আবু ছায়েদ এর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
গতকাল ৬জানুয়ারী কলেজের অধ্যক্ষ মো: আনোয়ার হোসেন ভূইয়া নিকট কলেজের এইচএসসি (বি.এম.টি) শাখার কর্মরত প্রভাষক (হিসাব বিজ্ঞান) মো: আবু ছায়েদ এর বিরুদ্ধে অভিযোগ করেন ভুক্তভোগী সহকারি অধ্যাপক (রসায়ন বিভাগ) ভূপতি রঞ্জন দাস।
অভিযোগ সূত্রে জানা যায়, ভিকটিম অত্র কলেজে গত ১মার্চ ২০০১ তারিখ হতে ৬জানুয়ারী ২০২৬ পর্যন্ত সুনামের সহিত কর্মরত আছেন। ৬জানুয়ারী ২০২৬ ইং তারিখ রোজ মঙ্গলবার সকাল ১১.২৫ ঘটিকা সময় অত্র কলেজের এইচএসসি (বি.এম.টি) শাখার কর্মরত ভিকটিমের জুনিয়র মো: আবু ছায়েদ, প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক ভিকটিমকে অশালিন ভাষা প্রয়োগ এর সাথে সাথে ঘুসি মারার জন্য তেড়ে আসে।
এসময় উপস্থিত অত্র কলেজের মো: কামাল হোসেন, সহকারী অধ্যাপক, প্রানীবিজ্ঞান, মো জামাল হোসেন, সহকারী অধ্যাপক, ইংরেজি, অঘোর সাহা, প্রভাষক (বিএমটি) কম্পিউটার ও আবদুস সাত্তার গাজী, প্রভাষক, কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষকগন তাকে প্রতিহত করেন।
উপস্থিত বিশৃঙ্খলার শব্দ শুনে অন্যান্য শিক্ষকগনও এগিয়ে আসেন। কলেজের ছাত্র ছাত্রীরাও উক্ত ঘটনাটি অনুধাবন করে। এতে ভিকটিমের সম্মানহানী ঘটে। উল্লেখিত শিক্ষক ইতোপূর্বেও ভিকটিমের সাথে বিভিন্ন বিষয় নিয়ে অশালিন আচরন করেন। এ মূহূর্তে ভিকটিম একজন সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে নিরাপত্তা হীনতায় ভুগছে।



