সা‌বেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার মৃত্যুতে চাঁদপুর জেলা মু‌ক্তি‌যোদ্ধা সংস‌দের দোয়া

স্টাফ রিপোর্টার : সা‌বেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার মৃত্যু‌তে তাহার রু‌হের মাগ‌ফেরাত কামনায় চাঁদপুর জেলা মু‌ক্তি‌যোদ্ধা সংস‌দের উ‌দ্যো‌গে দোয়া ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। শনিবা সংসদ হলরু‌মে দোয়া ও আ‌লোচনা সভায় সভাপ‌তিত্ব ক‌রেন জেলা মু‌ক্তি‌যোদ্ধা সংস‌দের আহবায়ক বীর মু‌ক্তি‌যোদ্ধা মোঃ শহীদুল আলম রব।

দোয়া ও মোনাজাত প‌রিচালনা ক‌রেন সদর উপজেলা মু‌ক্তি‌যোদ্ধা সংস‌দের সদস‌্যস‌চিব বীর মু‌ক্তি‌যোদ্ধা সানাউল‌্যা খান। এসময় ;তি‌নি ব‌লেন, প্রয়াত সা‌বেক প্রধানমন্ত্রী বেগম খা‌লেদা মু‌ক্তি‌যোদ্ধা‌দের জন‌্য পৃথক মন্দ্রণালয় গঠন ক‌রেন। কল‌্যান ট্রাস্ট্র পুনগঠন ক‌রেন। জামুকা সৃ‌ষ্টিৃ ক‌রে গে‌জেট আকা‌রে মু‌ক্তি‌যোদ্ধা‌দের না‌মের তা‌লিকা প্রথমবা‌রের ম‌তো প্রকাশ ক‌রেন। আমরা সকল মু‌ক্তি‌যোদ্ধরা এই আ‌পোশহীন দেশ নেত্রী ও সা‌বেক প্রধানমন্ত্রীর প্রতি চীর কৃতজ্ঞ।

জেলা মু‌ক্তি‌যোদ্ধা সংস‌দের সদস‌্যস‌চি বীর মু‌ক্তি‌যোদ্ধা ‌মোঃ মু‌জিবুর রহমা‌নের প‌রিচালনায় সা‌বেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার বর্ণাঢ‌্য জীব‌নের উপর স্মৃ‌তিতিচারনমূলক আ‌লোচনায় বক্তব‌্য রা‌খেন জেলা মু‌ক্তি‌যোদ্ধা সংস‌দের আহবায়ক বীর মু‌ক্তি‌যোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ, বীর মু‌ক্তি‌যোদ্ধা নৌ কমা‌ন্ডো বাচ্চু মিয়া পাটওয়ারী, বীর মু‌ক্তি‌যোদ্ধা মোঃ শাহজাহান গাজী, বীর মু‌ক্তি‌যোদ্ধা বাসু‌দেব মজুমদার, ‌জেলা সংস‌দের সদস‌্য মোঃ আব্দুল হাই,

বীর মু‌ক্তি‌যোদ্ধা মূখ‌্য সমন্বয়কারী বীর মু‌ক্তি‌যোদ্ধা মোঃ আবুল বাশার, বীর মু‌ক্তি‌যোদ্ধা মোঃ সো‌লেমান খান, ‌বীর মু‌ক্তি‌যোদ্ধা মোঃ ম‌নির হো‌সেন, আহবায়ক সদর উপ‌জেলা বীর মু‌ক্তি‌যোদ্ধা মোঃ সামাদ খান, জেলা মু‌ক্তি‌যোদ্ধা সন্তান সংস‌দের সদস‌্যস‌চিব জা‌কির হো‌সেন, সি‌নিয়র যুগ্ম আহবায়ক শাহ আলম, যুগ্ম আহবায়ক ফারুক আহ‌মেদ বাদল, মতলব উপ‌জেলা আহবায়ক আ‌মির খসরু, শাহরা‌স্থির আহবায়ক আবু তৈয়ব মোঃ সে‌লিম, হাইমচর আহবায়ক জিল্লুর রহমান জু‌য়েল, সদস‌্যস‌চিব ম‌মিনুর হক সুজন, ফ‌রিদগঞ্জ সদস‌্যস‌চিব আলী আক্কাছ মি‌জি প্রমূখ।

উ‌ল্লেখ‌্য, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার (৩০ ডি‌সেম্বর) ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে মৃত‌্যুবরন ক‌রেন। বুধবার দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় লা‌খ লাখ নেতাকর্মী ও নাগ‌রিকদের অংশগ্রহ‌ণে তার জানাজা অনুষ্ঠিত হয়। খালেদা জিয়াকে তার স্বামী, প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।

খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। বুধবার একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এছাড়া শোক পালনের ঘোষণা দেয় বিএনপি।

সম্পর্কিত খবর