
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে তিন সাংবাদিককে সম্মাননা ও মাঠ পর্যায়ে পেশাদার ও ধারাবাহিক সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিন সাংবাদিককে পুরস্কার প্রদান করা হয়েছে।
শনিবার ৩ জানুয়ারি ২০২৬ ইং সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ।
সাংবাদিক সম্মাননা দেয়া হয় জ্যেষ্ঠ সাংবাদিক ও ইউএনবির জেলা প্রতিনিধি অধ্যাপক দেলোয়ার আহমেদ, প্রথম আলো জেলা প্রতিনিধি আলম পলাশ ও যুগান্তরের জেলা প্রতিনিধি মির্জা জাকির। মাঠ পর্যায়ে পেশাদার ও ধারাবাহিক সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিন সাংবাদিককে চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিকতা পুরস্কার ২০২৫ প্রদান করা হয়।
তারা হলেন : এনটিভির জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম, ডিভিসির জেলা প্রতিনিধি মো. নজরুল ইসলাম আতিক ও দৈনিক চাঁদপুর কন্ঠের বিশেষ প্রতিনিধি কবির হোসেন মিজি। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
এসময় অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিমুল্যাহ সেলিম, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অ্যাড. শাহজাহান মিয়া সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ।
এদিন ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেস ক্লাবের ফ্যামিলি ডে, সাংবাদিক সম্মাননা, সাংবাদিক পুরস্কার, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন : চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সোহেল রুশদী, প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান, ইকবাল হোসেন পাটওয়ারী, শরীফ চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, ড্যাফোডিল গ্রুপের যুগ্ম পরিচালক আনোয়ার হাবিব কাজল, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি চৌধুরী ইয়াসিন ইকরাম।



