
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর শহরের স্বর্ণখোলা রোডে নতুন আঙ্গিকে শিক্ষা কার্যক্রমকে সুন্দর ও সাবলিলভাবে এগিয়ে নিতে আজ ৪ জানুয়ারী আনুষ্ঠানিকভাবে চাঁদপুর গ্রামার একাডেমি’র কার্যক্রম শুভ উদ্বোধন করা হবে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন চাঁদপুর প্রেস ক্লাবের নব-নির্বাচিত সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ, সাবেক সাধারণ সম্পাদক, জেলা আইনজীবী সমিতি ও প্রধান উপদেষ্টা, চাঁদপুর গ্রামার একাডেমি’র আব্দুল্লাহ আল-মামুন, কিন্ডারগার্টেন এসোসিয়েশন, চাঁদপুর জেলার সভাপতি সোহরাব হোসেন, নোভা এইড এর পরিচালক লায়ন ইঞ্জি: আলমগীর পাটোয়ারী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক হাজী আঃ রহমান, জয়নাল আবেদিন, মোঃ আসাদুজ্জামান (টুটুল)।
চাঁদপুর গ্রামার একাডেমির প্রধান শিক্ষক এর প্রেরিত আমন্ত্রন পত্রে এ তথ্য জানা যায়। এতে সভাপতিত্ব করবেন চাঁদপুর গ্রামার একাডেমি প্রতিষ্ঠাতা ও সভাপতি মিসেস তাছলিমা আক্তার।



