
স্টাফ রিপোর্টার : আজ শনিবার (৩ জানুয়ারি ২০২৬) বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার (২০২৫-২০২৭) কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে।
বিকেল ৫টায় চাঁদপুর প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে জাতীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ, ফটোজার্নালিস্ট কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রেসক্লাব নেতৃবৃন্দ, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি, সংবর্ধিত ও সম্মানিত অতিথিরা উপস্থিত থাকবেন। সংগঠনের পক্ষ থেকে কার্যকরী কমিটির সদস্যদের অভিষিক্তসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদেরসহ অতিথিদের যথাসময় উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম ও সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী।



