
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের পূর্ব শাহতলী নূরানী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার উদ্যোগে চাঁদপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি সোহেল রুশদীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এসময় মাদরাসার নূরানী বিভাগের শুভ উদ্বোধন করা হয়।
শুক্রবার (২জানুয়ারি ২০২৬ খ্রি.) বাদ জুমা মাদরাসা মিলণায়তনে মাদরাসার পক্ষ থেকে চাঁদপুর প্রেস ক্লাবের নব-নির্বাচিত সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধণা জানানো হয়। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো: হানিফ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

তিনি বলেন, এ মাদরাসাটি এই এলাকার দ্বীনি শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাদরাসায় নূরানী বিভাগ খোলা হয়েছে, এটি একটি মহৎ উদ্যোগ। শিক্ষার্থী হলো যে কোন প্রতিষ্ঠানের প্রাণ। তাই প্রতিষ্ঠানে শিক্ষার্থীর বিষয়টি গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীরা অল্প বয়সে এ মাদরাসা থেকে দ্বীনি শিক্ষার বিষয় আয়ত্ব করতে পারবে। মাদরাসায় নূরানী বিভাগ চালু হচ্ছে, আমি স্বাগত জান্নাছি। সবাই আন্তরিকভাবে কাজ করছে, এটা খুবই ভালো উদ্যোগ। প্রতিষ্ঠানকে সবাই ভালোবাসতে হবে। আমি এ প্রতিষ্ঠানের পাশে আছি, সব সময় মাদরাসার পাশে থাকবো। কবির ভাইয়ের নেতৃত্বে মাদরাসাটি এগিয়ে যাচ্ছে। আমি মাদরাসার উন্নয়নে কাজ করবো। আমরা সকলে মিলে এই মাদরাসাটিকে মডেল হিসেবে তৈরি করবো। ভবিষ্যতে এ প্রতিষ্ঠানের জন্য যা যা করা দরকার তাই করবো।
তিনি বলেন, আমি আপোষহীন নেত্রী বিএনপির চেয়ারপার্সন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ও তার আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। আমি শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করছি।
মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা শাহাদাৎ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, ডিবি কর্মকর্তা (অব:) ও মাদরাসা উন্নয়ন কমিটির সভাপতি মো: সাইফুল কবির চৌধুরী, মেহের কলেজের সাবেক প্রফেসর বীর মুক্তিযোদ্ধা মো: ওহেদুজ্জামান বাবলু, সার্বিক ব্যবস্থাপক মো: জহির হোসেন চৌধুরী, সমাজসেবক মো: আব্দুর রহিম গাজী, শাহতলী বাজারের ব্যবসায়ী মো: সোহাগ গাজী।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় জহিরুল হক, শাহতলী বাজারের ব্যবসায়ী মো: আলমগীর গাজী, কনট্রাক্টর মো: জামাল গাজী, স্থানীয় মো: শুক্কুর গাজী, অভিভাবক মো: কাসেম মিজি, মো: সাজিদ বিন সাইফুল সহ মুসল্লীগণ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন মাদরাসার সভাপতি মো: হানিফ চৌধুরী। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাদরাসার ছাত্র হাফেজ মো: জুনায়েদ। শেষে মাদরাসার শিক্ষার্থীদের নুরানী বই তুলে দেন অতিথিবৃন্দ।



