চাঁদপুর জেলা ফটোজানালিষ্ট এসোসিয়েশনের শোক প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর জেলা ফটোজানালিষ্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ। চাঁদপুর জেলা ফটোজানালিষ্ট এসোসিয়েশনের সভাপতি চৌধুরী ইয়াছিন ইকরাম ও সাধারণ সম্পাদক মো: শাওন পাটওয়ারী সংগঠনের পক্ষ থেকে প্রদত্ত এক শোক বার্তায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।

একই সাথে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যসহ শোকার্ত দেশবাসীর প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর