চাঁদপুর-২ আসনে ১২ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

গোলাম সারওয়ার সেলিম : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -২ ( মতলব দক্ষিণ-মতলব উত্তর) আসন থেকে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) পর্যন্ত চাঁদপুর জেলা রিটার্নিং অফিস, মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে ১২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ২০ জন প্রার্থী। চাঁদপুর -২ আসন থেকে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ড. জালাল উদ্দিন, বিএনপির বিদ্রোহী ৩ জন (স্বতন্ত্র) প্রার্থী এম এ শুককুর পাটোয়ারী, তানভীর হুদা ও ডা. মাহবুব আহমেদ শামীম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডা: আবদুল মোবিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মানছুর আহমেদ সাকী,জাতীয় পার্টির এমরান হোসেন মিয়া, নাগরিক ঐকের এনামুল হক ,

এলডিপির বিল্লাল হোসেন মিয়াজী, এবি পার্টির রাশিদা আক্তার মিতু, গণঅধিকার পরিষদের বি এম গোলাপ হোসেন, স্বতন্দ্র (এনসিপি বিদ্রোহী)ফয়েজুন্নুর আখন রাসেল।

সূত্রে আরো জানা যায়, চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার,মতলব দক্ষিণ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার কে এম ইশমাম এবং মতলব উত্তর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির নিকট বিভিন্ন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

সহকারী রিটার্নিং অফিসার ও মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম বলেন, কোনো বিশৃঙ্খলা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থী ও তাদের নেতা কর্মীরা নির্বাচনের আচরণবিধি মেনেই উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা তাদের দাখিল করেন।

 

সম্পর্কিত খবর