চাঁদপুর প্রেস ক্লাবের নবাগত সভাপতি সোহেল রুশদীকে শাহতলী বিএনপির শুভেচ্ছা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা শহর থেকে নিয়মিত প্রকাশিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় শাহতলী বিএনপি, যুবদল ও ছাত্রদলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

গতকাল ২৮ডিসেস্বর (রবিবার) সন্ধ্যায় দৈনিক চাঁদপুর খবর পত্রিকা কার্যালয়ে চাঁদপুর প্রেস ক্লাবের নব-নির্বাচিত সভাপতি সোহেল রুশদী কে ফুলেল শুভেচ্ছা জানান শাহতলী বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর খান, সাধারণ সম্পাদক মো: আব্দুল আজিজ মিজি, সাংগঠনিক সম্পাদক মো: জরুল হক নুরু গাজী, সমাজসেবক মো: নুরুজ্জামান মুন্সি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: মজিব কারী, শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো: রবিউল আউয়াল রবি গাজী সহ অন্যান্যরা।

সম্পর্কিত খবর