
চাঁদপুরের মতলব উত্তরের বাগান বাড়ীতে সাম্প্রতিক তরুণ কুমার দাস (৪১) এর উপর হামলার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় তরুণ কুমার দাস (৪১) আহত হয়ে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে। আহত তরুণ কুমার দাস (৪১), পিতা : মন্টু চন্দ্র দাস, মাতা ছায়া রাণী দাস, সাং খাঘুরিয়া, ওয়ার্ড নং ৭, মতলব উত্তর (বাগান বাড়ী), চাঁদপুর।
তিনি নিজে গতকাল সন্ধ্যায় দৈনিক চাঁদপুর খবর পত্রিকা অফিসে উপস্থিত হয়ে এ দাবী করেন। তরুণ কুমার দাস দৈনিক চাঁদপুর খবরকে জানান, তার উপরে পূর্ব শত্রুতার জেরে হামলা হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, তরুণ কুমার দাস একজন ভালো মানুষ, তার উপরে হামলা এটি ন্যাক্কারজনক, আমরা তার প্রতিবাদ জানাই।
এ বিষয়ে তরুণ কুমার দাস জানান, পূর্ব শত্রুতার জেরে আমার উপরে হামলার ঘটনা ঘটে। আমার হাতে, হাটু ও মাথায় আঘাত লেগেছে। আমি চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে রয়েছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।



