
চাঁদপুর সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন সাগরের শ্রদ্ধেয় শশুর বিশিষ্ট ব্যবসায়ী আবদুল মালেক মিয়াজী গতকাল রাত আনুমানিক ৯ :৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মালেক মিয়াজির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি ও চাঁদপুর- হাইমচর এর মাটি ও মানুষের নেতা জননেতা জনাব শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি এক শোক বার্তায় বলেন মরহুম মালেক মিয়াজী সাহেব ছিলেন বিএনপি পরিবার একজন নিবেদিত কর্মী, তিনি ছিলেন পরোপকারী, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তি। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি জানান গভীর সমবেদনা।
উল্লেখ্য যে মরহুমের জানাজা নামাজ বাদ আছর তার নিজ বাড়ি হানারচর আখনের হাট বটতলা মসজিদ প্রাঙ্গণ অনুষ্ঠিত হবে। সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং দলীয় সর্বস্তরের নেতাকর্মীদেরকে জানাজা নামাজে অংশগ্রহণ করার জন্য চাঁদপুর সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে অনুরোধ করা যাচ্ছে।
বার্তা প্রেরক
মোঃ হযরত আলী ঢালী
সাধারণ সম্পাদক
চাঁদপুর সদর উপজেলা বিএনপি।



