চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত পরিষদকে শাহরাস্তি প্রেস ক্লাবের অভিনন্দন

প্রেস বিজ্ঞপ্তিঃ চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী এবং সাধারণ সম্পাদক আব্দুল লতিফকে শাহরাস্তি প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল ও সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

শাহরাস্তি প্রেসক্লাসের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, আপনাদের বলিষ্ঠ নেতৃত্বে চাঁদপুর প্রেসক্লাব আরও সমৃদ্ধ, গতিশীল ও সৃজনশীল ভূমিকা পালন করবে এবং চাঁদপুর জেলাসহ ৮ উপজেলার সকল গণমাধ্যম কর্মীদের সুসংগঠিত ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ গণমাধ্যম কর্মী হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করছি।

সম্পর্কিত খবর