চাঁদপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন : সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ নির্বাচিত

চাঁদপুর খবর রিপোর্ট : ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫খ্রি.) চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের বর্তমান সভাপতি রহিম বাদশা।

সভায় সাধারণ সম্পাদক কাদের পলাশের পরিচালনায় সাধারণ সভায় চাঁদপুর প্রেসক্লাবের ২০২৬খ্রি. পূর্নাঙ্গ কার্যকরী পরিষদ নির্বাচিত ঘোষণা করা হয় এবং অনুমোদন করা হয়। সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে চাঁদপুর প্রেসক্লাবের ২০২৬ খ্রি. পরিষদের সভাপতি পদে নির্বাচিত হলেন সোহেল রুশদী (দৈনিক চাঁদপুর খবর/বিজয় টেলিভিশন) ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন এম এ লতিফ (দৈনিক আমাদের সময়) । এ সময় হাত তালি দিয়ে উপস্থিত সাধারণ সদস্যরা নতুন পরিষদকে অভিনন্দন জানান। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা।

সাধারণ সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়। এছাড়াও সভায় ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক কাদের পলাশ ও বার্ষিক আয়-ব্যয় হিসেব উপস্থাপন করেন কোষাধ্যক্ষ কে এম সালাহউদ্দিন। উপস্থিত সদস্যরা হাততালি দিয়ে সর্বসম্মতিক্রমে উপস্থাপিত বার্ষিক প্রতিবেদন ও বার্ষিক আয়-ব্যয় হিসেব অনুমোদন করেন ।

সাধারণ সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সদস্য ও জেলা জামায়াতে ইসলামির সেক্রেটারী এডভোকেট শাহজাহান মিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সদস্য অ্যাডভোাকেট ইকবাল বিন বাশার, বিএম হান্নান, গিয়াসউদ্দিন মিলন, ইকবাল পাটোয়ারী, শাহাদাত হোসেন শান্ত, সাংবাদিক রোকনুজ্জামান রোকন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জি এম শাহীন, মির্জা জাকির, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন, মাহবুবুর রহমান সুমন, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সাধারণ সদস্য মুনির চৌধুরী, মোশাররফ হোসেন লিটন, ইব্রাহীম রনি, মো: জাকির হোসেন ,কে এম সালাউদ্দিন প্রমুখ।

সভায় চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফকে ফুল দিয়ে বরণ করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশ । এছাড়াও বর্তমান সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশকে ফুলেল শুভেচ্ছা ও উপহার তুলে নবাগত সভাপতি-সম্পাদক ।

এ ছাড়াও নবাগত সাধারণ সদস্য অন্তর্ভুক্ত হওয়ায় অনুভূতি ব্যক্ত করেন একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক (চাঁদপুর) আল-আমিন ভূঁইয়া ও বাংলাটিভির চাঁদপুর জেলা প্রতিনিধি আতিকুর রহমান রুবেল। এসময় তাদেরকে ফুল দিয়ে বরণ করা হয়।
এছাড়া উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি আলম পলাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন লিটন ও মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম রনি, চৌধুরী ইয়াসিন ইকরাম, এ কে আজাদ, তালহা জুবায়ের, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, সাহিত্য প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক হাসান মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সমাজকল্যাণ সম্পাদক শরীফ মো. আশ্রাফুল হক, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক আশরাফুল আলম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাজহারুল ইসলাম অনিক এবং কার্যনির্বাহী সদস্য মুনির চৌধুরী, অ্যাড. শাহজাহান মিয়া, রোকনুজ্জামান রোকন, ফারুক আহম্মদ, মুনাওয়ার কানন, ওয়াদুদ রানা ও জাকির হোসেনসহ সাধারণ সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ। এছাড়াও সভায় চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সদস্য, সম্মানীত সদস্য ও আজীবন সদস্যসহ চাঁদপুর প্রেস ক্লাবের সকল পর্যায়ের বিপুল সংখ্যক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিশেষে প্রতিক্রিয়া জানিয়ে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।

চাঁদপুর প্রেসক্লাবের ২০২৬খ্রি. পরিষদ নিম্নরূপ : চাঁদপুর প্রেসক্লাবের ২০২৬খ্রি. পরিষদের নবনির্বাচিত কমিটির সভাপতি হলেন সোহেল রুশদী (দৈনিক চাঁদপুর খবর/বিজয় টেলিভিশন) ও সাধারণ সম্পাদক এম এ লতিফ (দৈনিক আমাদের সময়)। কার্যকরী পরিষদের সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি রিয়াদ ফেরদৌস (গাজী টিভি), মাহবুবুর রহমান সুমন (দৈনিক ইলশেপাড়), কাদের পলাশ (স্টার নিউজ/দৈনিক শপথ) , শওকত আলী (আলোকিত বাংলাদেশ), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল রুবেল (প্রভাতী কাগজ), যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোশারফ হোসেন লিটন (চাঁদপুর সকাল), মোরশেদ আলম (চ্যানেল আই/মানবজমিন), সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি (যমুনা টিভি/বাংলা ট্রিবিউন), চৌধুরী ইয়াসিন আরাফাত ইকরাম (দৈনিক চাঁদপুর কণ্ঠ/দৈনিক খবর), ও তালহা জুবায়ের (এখন টিভি/দেশ রূপান্তর),

কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন (দৈনিক চাঁদপুর দিগন্ত), প্রচার ও দপ্তর সম্পাদক মো. শরীফুল ইসলাম (এনটিভি), সাহিত্য, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক মুনাওয়ার কানন (মাই টিভি/সাপ্তাহিক চাঁদপুর কাগজ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম আর ইসলাম বাবু (সুদীপ্ত চাঁদপুর), সমাজকল্যাণ, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক মো. সেলিম রেজা (দৈনিক চাঁদপুর কণ্ঠ) তথ্য প্রযুক্তি ও সেমিনার সম্পাদক মো: জাকির হোসেন (দৈনিক আলোকিত চাঁদপুর), কার্যকরী কমিটির সদস্য হলেন-অধ্যক্ষ (অব:) জালাল চৌধুরী (জনকণ্ঠ), বি এম হান্নান (ইনকিলাব), সহকারী অধ্যাপক ইকবাল হোসেন পাটোয়ারী (সমকাল/চাঁদপুর প্রতিদিন), গিয়াসউদ্দিন মিলন (আমার দেশ/মেঘনা বার্তা), শাহাদাত হোসেন শান্ত (মানবকণ্ঠ), রহিম বাদশা (দৈনিক চাঁদপুর প্রবাহ/বাংলা ভিশন), অ্যাডভোকেট শাহজাহান মিয়া (দৈনিক সংগ্রাম), আলম পলাশ (প্রথম আলো), জি এম শাহীন (এসএ টিভি), মির্জা জাকির (যুগান্তর), আল-ইমরান শোভন (চ্যানেল টুয়েন্টি ফোর/যায়াযায়দিন), মুনির চৌধুরী (দৈনিক চাঁদপুর দর্পণ/দিনকাল), রোকনুজ্জামান রোকন (দৈনিক চাঁদপুর জমিন/দৈনিক অনুপমা), ফারুক আহমেদ (সময় সংবাদ/কালের কণ্ঠ), একে আজাদ (দৈনিক চাঁদপুর দর্পণ), মো. নেয়ামত হোসেন (একুশে টিভি/বাংলাদেশ প্রতিদিন), মুহাম্মদ ইলিয়াস পাটওয়ারী (দৈনিক নয়া দিগন্ত)।

চাঁদপুর প্রেসক্লাবের ২০২৬ সালের উপদেষ্টা পরিষদ ও বিভিন্ন উপকমিটি গঠন : আলহাজ জাহাঙ্গীর আখন্দ সেলিম, অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশার, অধ্যাপক দেলোয়ার আহমেদ, ফনী ভূষণ চন্দ, পার্থনাথ চক্রবর্তী, মোঃ মিজানুর রহমান (এসি মিজান), আবদুস শুকুর মোস্তান, মাহবুবুর রহমান পাটওয়ারী, নিলুফা আক্তার, আবদুল্লাহ আল মামুন, শরীফ মো. আশরাফুল হক।

সাংবাদিক কল্যাণ তহবিল উপ-কমিটি: আহ্বায়ক: গিয়াসউদ্দিন মিলন, সদস্য সচিব: মাহবুবুর রহমান সুমন, সদস্য: লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, সদস্য : তালহা জুবায়ের, সদস্য : মিজান লিটন, সদস্য : সভাপতি, ও সদস্য : সাধারণ সম্পাদক।
সদস্য যাচাই-বাছাই উপ-কমিটি: আহ্বায়ক: বি এম হান্নান, সদস্য সচিব: মির্জা জাকির, সদস্য: রহিম বাদশা, সদস্য: আল-ইমরান শোভন, ৫. সদস্য: ইব্রাহিম রণি, সদস্য: সভাপতি ও সদস্য : সাধারণ সম্পাদক।

অবকাঠামো উন্নয়ন উপ-কমিটি: আহ্বায়ক: মুনির চৌধুরী, সদস্য সচিব: অধ্যক্ষ মোশারফ হোসেন লিটন, সদস্য: চৌধুরী ইয়াসিন আরাফাত ইকরাম, সদস্য : মাজহারুল ইসলাম অনিক, সদস্য : হাসান মাহমুদ, সদস্য : সভাপতি ও সদস্য : সাধারণ সম্পাদক। শৃঙ্খলা উপ-কমিটি: আহ্বায়ক : শাহাদাত হোসেন শান্ত , সদস্য সচিব : রিয়াদ ফেরদৌস, সদস্য : আশরাফুল আলম, সদস্য : আবদুল ওয়াদুদ বেপারী রানা, সদস্য: আনোয়ারুল হক, সদস্য : সভাপতি ও সদস্য: সাধারণ সম্পাদক।

সম্পর্কিত খবর