সাংবাদিক রোকনুজ্জামান রোকনের মাতার ইন্তেকালে দৈনিক চাঁদপুর খবর সম্পাদকের শোক

চাঁদপুর খবর রির্পোট : দৈনিক চাঁদপুর জমিন ও অনুপমা পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মোহাম্মাদ রোকনুজ্জামান রোকন -এর মাতা হাফেজা বেগমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সিনিয়র সাংবাদিক সোহেল রুশদী।

এছাড়াও আরো শোক জানিয়েছেন পত্রিকার উপদেষ্টা ও চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল।

প্রসঙ্গত, দৈনিক চাঁদপুর জমির ও অনুপমা পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মোহাম্মাদ রোকনুজ্জামান রোকন -এর মাতা হাফেজা বেগম ২৫ ডিসেম্বর ১০টা ২০ মিনিটে চাঁদপুর সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি অদ্য দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৭৭ বছর। তিনি ৩ছেলে, ৪ মেয়ে রেখে যান । আজ শুক্রবার বাদ জুম্মা মরহুমার চৌরাস্তা বাগাদি গ্রামের বাড়িতে জানাজা অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত খবর