শাহতলী কামিল মাদরাসা পরিদর্শনে উপ-সচিব ড. শাহেদুল আকবর খান

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার শাহতলী কামিল মাদরাসা পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এপিএ, এসডিজি, গবেষণা ও রিপোর্ট ম্যানেজমেন্ট শাখার উপ-সচিব ড. শাহেদুল আকবর খান।

গতকাল ২৩ডিসেম্বর (মঙ্গলবার) ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এপিএ, এসডিজি, গবেষণা ও রিপোর্ট ম্যানেজমেন্ট শাখার উপ-সচিব ড. শাহেদুল আকবর খান মাদরাসা পরিদর্শনে আসলে মাদরাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় তিনি মাদরাসা পরিদর্শন করে মাদরাসার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মনজুরুল আলম শরীফ, উপ-সহকারি প্রকৌশলী মো: মেহেদী হাসান, মাদরাসার সহকারি অধ্যাপক মো: কামাল হোসেন, সহকারি অধ্যাপক মাওলানা এমদাদ উল্ল্যাহ, সহকারি অধ্যাপক মোহাম্মদুল্লা, সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান, প্রভাষক মাওলানা নাজির হোসাইন, ইবতেদায়ী প্রধান শরীফ মো: মোস্তফা খান, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, হিসাব রক্ষক মো: শরীফুর রহমান খানসহ অন্যান্য শিক্ষকবৃন্দগণ।

এদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এপিএ, এসডিজি, গবেষণা ও রিপোর্ট ম্যানেজমেন্ট শাখার উপ-সচিব ড. শাহেদুল আকবর খান শাহতলী কামিল মাদরাসা পরিদর্শন করায় স্বাগত জানান মাদরাসা গভর্নিং বডির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

সম্পর্কিত খবর