খেলাফত মজলিসের পক্ষ থেকে দৈনিক চাঁদপুর খবর সম্পাদক সোহেল রুশদীকে শুভেচ্ছা

চাঁদপুর খরব রিপোর্ট : চাঁদপুর জেলা শহর থেকে নিয়মিত প্রকাশিত পাঠক প্রিয় দৈনিক চাঁদপুর খবর পত্রিকা সফলতার ১৯ বছর পেরিয়ে ২০ বছরে পদাপর্ণ উপলক্ষে গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় পত্রিকার কার্যালয়ে পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীকে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা তোফায়েল আহমদ।

এসময় সাথে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা সেক্রেটারী আবুল কালাম আজাদ, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মোহাম্মদ নোয়াইম, শহর সভাপতি সুলতান আহমেদ, শহর সহ-সভাপতি মাওলানা ইব্রাহিম শেখ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস চাঁদপুর জেলার সভাপতি মোঃ আব্দুল্লাহ সিয়াম প্রমুখ।

এসময় সাথে আরো উপস্থিত ছিলেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার বার্তা সম্পাদক আহম্মদ উল্যাহ ও যুগ্ম সম্পাদক মো: রানা সরকার।

সম্পর্কিত খবর