
চাঁদপুর খবর রির্পোট: আজ ২৩ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখ সকাল ৯টা ১৫মিনিটে ঢাকা হতে হেলিকপ্টারযোগে সেনাপ্রধান বিএ-২৯০২ জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি চাঁদপুরে আগমন করবেন। চাঁদপুরে সেনা প্রধানের আগমনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে চাঁদপুর জেলা প্রশাসন ,সেনাবাহিনী ,পুলিশ বিভাগ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা ।
তিনি চাঁদপুর সদরস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আর্মি ক্যাম্পে অবস্থানরত ২১ বীর ব্যাটালিয়ন (সদর আর্মি ক্যাম্প) পরিদর্শন করবেন।
পরবর্তীতে তিনি উক্ত ক্যাম্প হতে লঞ্চযোগে বরিশালের উদ্দেশ্যে গমন করবেন।
জানা গেছে, সেনাপ্রধান সকাল সাড়ে ১০টায় চাঁদপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আর্মি ক্যাম্প হতে লঞ্চযোগে বরিশালের উদ্দেশ্যে রওনা করবেন।
এ ব্যাপারে গতকাল চাঁদপুর জেলা প্রশাসক দৈনিক চাঁদপুর খবরকে জানান, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মহোদয় চাঁদপুর আসবেন সেই চিঠি পেয়েছি ।
এ ব্যাপারে গতকাল চাঁদপুর সেনা ক্যাম্পের প্রধান লে: কর্ণেল মোয়াজ্জেম হোসেন গতকাল দৈনিক চাঁদপুর খবরকে বলেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান স্যারের চাঁদপুরের কর্মসূচী পেয়েছি ।সেভাবে ব্যবস্থা গ্রহন করেছি ।



