চাঁদপুর পৌর ২নং ওয়ার্ড বিএনপির মহল্লা কমিটির যৌথ সভা

স্টাফ রিপোর্টার : চাঁদপুর পৌর ২নং ওয়ার্ড বিএনপির মহল্লা কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে পুরান বাজার কবরস্থান রোডস্থ বালুর মাঠে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপি কোষাধ্যক্ষ ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের বেপারী।

তিনি তার বক্তব্যে বলেন, বিএনপি জনগণের দল। এ দলকে শক্তিশালী করতে হলে তৃণমূল থেকেই সংগঠনকে সুসংগঠিত করতে হবে। মহল্লা কমিটির নেতাকর্মীরাই হচ্ছেন দলের মূল শক্তি। আপনাদের ঐক্য ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই আগামী দিনে বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে আনবে। তিনি আরো বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আগামী দিনের আন্দোলন সফল করতে হলে প্রতিটি ইউনিটকে সুসংগঠিত হতে হবে। তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যই বিএনপির বড় শক্তি। ২নং ওয়ার্ড বিএনপি অতীতেও আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছে।

ভবিষ্যতেও এই ওয়ার্ড থেকে আন্দোলনের নেতৃত্ব আসবে বলে আমি বিশ্বাস করি। ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু তাহের তাছির বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. দুলাল খানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য ও ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. ফরিদ আহমেদ বেপারি, ওয়ার্ড বিএনপির সিরিয়র সহ-সভাপতি মো. রব মিজি, ১নং মহল্লা কমিটির সভাপতি বাদল হাওলার, ২নং মহল্লা কমিটির সভাপতি ছোবহান হাওলাদার,

৩নং মহল্লা কমিটির পক্ষে মরন হাওলাদার, ৪নং মহল্লা কমিটির সভাপতি জাহাঙ্গীর শেখ, ওয়ার্ড যুবদলের সভাপতি আবুল হোসেন খান, ওয়ার্ড ছাত্রদলে সভাপতি ফয়সাল আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু ইউসুফ জিসান, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হাওলাদার, ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি আব্দুর রশিদ, ওয়ার্ড মহিলা দলের সভাপতি পারভিন বেগম, ওয়ার্ড মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ। সভা শেষে নেতাকর্মীরা বিএনপিকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সম্পর্কিত খবর