
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের পশ্চিম কুমারডুগীতে ফসলি জমি থেকে ভেকু দিয়ে মাটি কাটায় ভেকুর মালিক ৬নং মৈশাদী ইউনিয়ন বিএনপির নেতা জনৈক খায়রুল ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল ২২ডিসেম্বর (সোমবার) বিকালে পশ্চিম কুমারডুগীতে অভিযান পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস. এম. এন জামিউল হিকমা। অভিযানে তিনি ভেকুর মালিককে ৫০হাজার টাকা জরিমানা করেন৷
জানা যায়, কৃষি জমির মালিক মোঃ বসু পাটোয়ারী মাটি বিক্রি করে। মাটি ক্রয় করে জনৈক মো:হাশেম খান ও ৬নং মৈশাদী ইউনিয়ন বিএনপির নেতা খায়রুল ।
স্থানীয়রা জানান, ৬দিন যাবত রাত দিন কৃষি জমি থেকে মাটি কাটছে। প্রতি গাড়ি ২৫০০টাকা করে বিক্রি করছে। এতে পরিবেশের ক্ষতি হচ্ছে এবং কৃষি জমি নষ্ট হচ্ছে।এ ঘটনায় সদর উপজেলা প্রশাসনকে অভিযোগ করেন এলাকাবাসী । দ্রুত ব্যবস্থা গ্রহন করায় প্রশাসনকে ধন্যবাদ জানান এলাকাবাসী ।
জানা যায়, কৃষি জমি থেকেও অবৈধভাবে ভেকু দিয়ে কৃষি জমি থেকে মাটি কাটছে। এসময় চাঁদপুর সদর মডেল থানা পুলিশের টিম ও স্থানীয় গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।



