
চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুর শহরের তালতলা পাটওয়ারীর বাড়ীর মালয়াশিয়া প্রবাসী ঠিকাদার মাসুদ পাটওয়ারীর বাসভবন ভাংচুর করা হয়েছে ।
গতকাল ১৯ ডিসেম্বর )শুক্রবার দুপুর আড়াইটার দিকে একদল লোক অর্তিকিতভাবে মালয়েশিয়া প্রবাসী ঠিকাদার মাসুদ পাটওয়ারীর বাসভবনে বাহির থেকে জানালা-দরজার গ্লাসসহ বিভিন্ন স্থাপনা ভাংচুর করে।
ওই সময় বাড়ীতে বাড়ীর মালিক মাসুদ পাটওয়ারী ছিলেন না । কারা এই ঘটনা ঘটিয়েছে তাদের পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি । বিষয়টি তাৎক্ষনিক চাঁদপুর মডেল থানাকে অবগত করা হয়েছে ।
এ ব্যাপারে প্রবাসী ঠিকাদার মাসুদ পাটওয়ারী গতকাল দৈনিক চাঁদপুর খবরকে জানান, গতকাল আড়াইটার দিকে কে বাব কাহারা আমার বাসভবনে ভাংচুর করেছে । কেন ভাংচুর করেছে তা আমি জানি না । আমি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত না । দীর্ঘদিন প্রবাসে ছিলাম । পরবর্তীতে দেশে এসে ছোটখাটো ঠিকাদারী কাজ করেছি ।
আমার ধারনা কোন পক্ষ ভূলবুঝে কিংবা কারো উস্কানিতে পড়ে এমন কাজ করতে পারে । বিষয়টি চাঁদপুরের জেলা প্রশাসন, সেনাবাহিনী, জেলা পুলিশকে খতিয়ে দেখতে অনুরোধ করছি ।



