নাশকতা মামলায় আটক শাহমাহমুদপুর ইউপির মেম্বার আ’লীগ নেতা সোহাগকে আদালতে প্রেরণ

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আলোচিত ইউপি মেম্বার ও শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সোহেল ওরফে সোহাগ (৪২)কে নাশকতা মামলায় আটক দেখিয়ে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃত সোহাগ ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আলোচিত ইউপি মেম্বার ও শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা। তার পিতার নাম মৃত শাহ আলম পাটওয়ারী, মাতার নাম সুফিয়া বেগম।

১৭ডিসেম্বর (বুধবার) চাঁদপুর ডিবি পু্লিশ মহামায়া বাজারে গোপনভাবে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পরে ডিবি পুলিশ তাকে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করে। গতকাল সন্ধ্যায় বিষয়টি দৈনিক চাঁদপুর খবরকে নিশ্চিত করেন চাঁদপুর ডিবির ওসি । তার বিরুদ্ধে একাধিক নাশকতার অভিযোগ রয়েছে ।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, মেম্বার সোহাগ বিগত ফ্যাসিস্ট আওয়ামলীগ সরকারের আমলে কেন্দ্র দখল করে জোরর্পৃবক ইউপি মেম্বার হন। পরবতীতে সে ছাত্র-জনতার আন্দোলনের সময় ছাত্রদের উপর হামলা চালায়।

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফয়েজ আহমেদ দৈনিক চাঁদপুর খবরকে জানেন, আটক সোহাগকে নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়েছে। তার মামলা নং২৫(৮)২০২৪। তবে তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন চাওয়া হতে পারে।

সম্পর্কিত খবর