চাঁদপুর সদর হাসপাতালের প্রাক্তন সিনিয়র শিশু কনসালটেন্ট ডা: মো: মোস্তাক আহমেদের ইন্তেকাল

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল সরকারি হাসপাতালের প্রাক্তন সিনিয়র শিশু কনসালটেন্ট, কুমিল্লা সিডি প্যাথ হাসপাতালের এসডি কুমিল্লা নিবাসী ডা: মো: মোস্তাক আহমেদ ঢাকা স্কয়ার হাসপাতালে (১৪ ডিসেম্বর) রাত ৯টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্না..রাজিউন)।

মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক সোহেল রুশদী, চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ড্যাবের নেতা ডা: সৈয়দ আহমেদ কাজল। তারা মরহুমের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি একজন সুনামধন্য চিকিৎসক ছিলেন।

চাঁদপুরে থাকাকালীন তিনি ব্যাপক পরিচিতি ও সুনাম অর্জন করেছেন।

সম্পর্কিত খবর