স্টেশন মাস্টার মারুফ হোসেনের ওপর হামলা : চাঁদপুর মডেল থানায় মামলা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরে মামলা চলমান অবস্থায় রেলওয়ের জায়গায় পাকা স্থাপনা নির্মাণে বাঁধা প্রদান করায় স্টেশন মাস্টার মারুফ হোসেন দুর্বৃত্তের হামলার ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) হামলার ঘটনায় ভিকটিম স্টেশন মাস্টার মারুফ হোসেন বাদী হয়ে এ মামলা করেন। মামলা নং-৪৬, তারিখ: ১১/১২/২০২৫খ্রি। ধারা-১৪৩, ৪৪৭, ১৮৬, ৩৩২, ৩০৭, ৩৫৩, ৩৭৯, ৫০৬ধারায় মামলা করা হয়
এতে আসামী করা হয়, পাবেল রহমান (৩৫), পিতা-মিন্টু শেখ, মাতা-পারুল বেগম, সাং-আব্দুল্লাহপুর, ক্বারী পাড়া, থানা-টঙ্গীবাড়ী, জেলা-মুন্সিগঞ্জ, বর্তমানে ৫নং ঘাট, জেটিসি গোডাউন সংলগ্ন, ২। মোঃ হাসান (২৮), পিতা-অজ্ঞাত, সাং-অজ্ঞাত, থানা ও জেলা-চাঁদপুর সহ অজ্ঞাতনামা আরো ১৫/২০ জন।

মামলাসূত্রে জানা যায়, বাদী চাকুরীজীবি। বর্তমানে চাঁদপুর রেলওয়ের স্টেশন মাষ্টার হিসাবে কর্মরত আছি। ৫নং ঘাট জেটিসি গোডাউন সংলগ্ন জায়গায় অজ্ঞাতনামা বিবাদীরা সরকারী রেলওয়ে জায়গা জোর পূর্বক অবৈধভাবে দখল করে পাকা ঘর নির্মান করে। বাদী সংবাদ পেয়ে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রেলওয়ে পুলিশ সহ রেলওয়ে কর্মচারীদের নিয়ে ঘটনাস্থলে গেলে দেখি বিবাদীদ্বয় সহ আরো অজ্ঞাতনামা কয়েকজন বিবাদীরা ঘটনাস্থলে সরকারী জায়গায় অবৈধভাবে পাকা ঘর নির্মান করছে।

বিবাদীদেরকে কেন রেলওয়ে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত বিজ্ঞ আদালতে চলমান মামলা নিষ্পত্তি না করে ঘটনাস্থলের জায়গায় পাকা ঘর নির্মান করছে, জানতে চাইৰ তারা ক্ষিপ্ত হয়ে উঠে এবং আমাদের অকথ্য ভাষায় গালাগাল করে। আমাদের সাথে অশোভনীয় আচরণ করা শুরু করে। আমরা বিবাদীদের গলাগাল না করার জন্য বলিলে তারা আরো ক্ষিপ্ত হইয়া উঠে।

বিবাদীদ্বয় সহ অজ্ঞাতনামা ১৫/২০ জন বিবাদী রেলওয়ের সরকারী জাগয়ায় অনধিকার প্রবেশ করে হাতে লোহার রড, লাঠিসোটা, কাঠের ‘বাটাম সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সরকারী পোষাক পরিহিত রেলওয়ে কর্মকর্তা-কর্মচারী সহ পোষাক পরিহিত রেলওয়ে পুলিশকে সরকারী কাজে বাঁধা প্রদান করে।

আমাদের উপর অতর্কিত আক্রমন করে। ১নং বিবাদী পাবেল রহমান (৩৫) তার হাতে থাকা লোহার রড দিয়ে আমাকে হত্যা করার উদ্দেশ্যে সজোরে আঘাত করে এবং উপর্যুপরী পিটায় আমার হাত, পা, পিঠ সহ শরীরের স্থানে নীলা ফুলা জখম করে। বিবাদীরা আমাদেরকে উপর্যুপরী কিল, ঘুষি মারে।

জানা যায়, চাঁদপুর জেলার চাঁদপুর সদর উপজেলাধীন চাঁদপুর মিউনিসিপ্যালিটি মৌজার বিএস ৩৪নং খতিয়ানভুক্ত বিএস ১০৪০৯নং দাগের ২.৩৪৩৭ একর ভূমিসহ মোট ৫.০১৯২ একর ভূমির মালিকানা স্বত্ব নিয়ে বাংলাদেশ রেলওয়ে ও পাটকল কর্পোরেশন, চাঁদপুর-এর মধ্যে মামলা চলমান রয়েছে। তা সত্ত্বেও উক্ত বিএস দাগের ২.৩৪৩৭ একর রেলভূমির অন্তর্গত ৬৩৩ বর্গফুট জায়গায় (১) মো. মোশারফ হোসেন, পিতা হাজী আবদুল হাকিম মুফতি, ব্যবস্থাপনা পরিচালক, মেসার্স ভাই ভাই ট্রেডার্স, সাং ৪১ ইস্কাটন গার্ডেন, পুরাতন এলিফ্যান্ট রোড, রমনা, ঢাকা; (২) দেলোয়ার হোসেন, মোবাইল: ০১৭৩৭৭৬২৮১০, লিগ্যাল অ্যাডভাইজার, মেসার্স ভাই ভাই ট্রেডার্স, ৩৫ নং ঘাট, সদর, চাঁদপুর এবং (৩) পাভেল রহমান, পিতা মিন্টু শেখ, ম্যানেজার, মেসার্স ভাই ভাই ট্রেডার্স, ৩৫ নং স্ট্যান্ড রোড, সদর, চাঁদপুর মামলা চলমান থাকাবস্থায় পাকা স্থাপনা নির্মাণের জন্যে মাটি কেটে লে-আউট প্রস্তুত করছিলেন।

এমন সংবাদে বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. মারুফ হোসেনের নেতৃত্বে জিআরপি, রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং আইডব্লিউ প্রতিনিধি ঘটনাস্থলে গিয়ে কাজ না করতে নিষেধ করেন। এ সময় স্টেশন মাস্টার মারুফের ওপর হামলা করা হয়। পরে বিষয়টি চাঁদপুর সদর ম থানা পুলিশকে অবগত করলে এসআই আল-আমিন ঘটনাস্থল থেকে ম্যানেজার পাভেলকে আটক করে।

আরো জানা যায়, সিভিল আপিল ২০৩/২০১৬, মহামান্য হাইকোর্ট বিভাগ, ঢাকা, বাংলাদেশ রেলওয়ে বনাম পাটকল কর্পোরেশন মামলায় বাংলাদেশ রেলওয়ের পক্ষে নিষেধাজ্ঞার আদেশ মঞ্জুর হয়েছে (দেওয়ানি মামলা নং ০৮/২০০২, জেলা জজ আদালত, চাঁদপুর; এফএ নং ১৭৪/২০০৫, হাইকোর্ট বিভাগ, ঢাকা হতে উদ্ধৃত)। সূত্র : বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তার কার্যালয়, বাংলাদেশ রেলওয়ে, পাহাড়তলী, চট্টগ্রাম; পত্র নং ডিইও/সিভিল আপিল/২৩৩/২০১৬/হাইকোর্ট, তারিখ: ০৭.০৯.২০২৫ খ্রি.।

চাঁদপুর কোর্ট স্টেশনের পশ্চিমে রেলওয়ে কি. মি. ১৭৯/৫-৬-এর মাঝে ৫নং ঘাট এলাকায় রেললাইনের দক্ষিণ পাশে জনৈক মো. মোশাররফ হোসেন রেলওয়ে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অবৈধভাবে রেলভূমিতে পাকা ঘর নির্মাণ করেন। স্টেশন মাস্টার, এসআই ও আএনবি নির্মাণকাজে বাধা প্রদান করলে কর্মকর্তা-কর্মচারীর ওপর হামলা করা হয়।

সম্পর্কিত খবর