জেলা শিল্পকলা একাডেমির মঞ্চে অনন্যা’র ৫৫ তম মঞ্চায়ন রুপভান”

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান ভুক্ত সংগঠন চাঁদপুরের অনন্যা নাট্যগোষ্ঠীর ৫১ বছর পূর্তি উপলক্ষ্যে ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির মঞ্চে অনন্যা’র ৫৫ তম মঞ্চায়ন, রচনায় হীরেন দে ও শহীদ পাটোয়ারী নির্দেশনায় লোক কাহিনির গীতিময় নাটক “রুপভান” মঞ্চায়ন শেষে আমন্ত্রিত অতিথি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রফিকুল হাসান ফয়সালের নিকট থেকে অভিষেক এর ক্রেস্ট গ্রহণ করেন নাট্য নির্দেশক ও নাট্যাভিনেতা মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী।

অনন্যা নাট্যগোষ্ঠীর সভাপতি নাট্য নির্দেশক ও নাট্যাভিনেতা শহীদ পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক শুকদেব রায়, চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের আহবায়ক শরীফ চৌধুরী, জেলা জাসাসের সদস্য সচিব মোবারক হোসেন শিকদার, অনুপম নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক গোবিন্দ মন্ডল,

বর্নবালা থিয়েটারে সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুব আলম, চাঁদপুর ড্রামার সাধারণ সম্পাদক কে এম মাসুদ, মেঘনা থিয়েটারের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ ডাক্তার, বর্ণচোরা নাট্যগোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম নয়ন, বিনিময় নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা নাট্যাভিনেতা কৃষ্ণ গোপাল সরকার, চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রতিষ্ঠাতা সভাপতি নাট্যশিল্পী সিয়াম প্রমূখ।

সম্পর্কিত খবর