বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতির চাঁদপুর জেলা শাখার কমিটি গঠন

চাঁদপুর খবর রিপোর্ট : বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার ২০২৫-২৬ সনের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।

গত শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫খ্রি.) দ্বি বার্ষিক সম্মেলনে বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ ইমরান হাসান চাঁদপুর জেলা কমিটি ঘোষণা করেন।

কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন চাঁদপুর এলিট চাইনিজ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী হাজি মো. নুরুল আলম (লালু), সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চাঁদপুর ক্যাফে ঝিল হোটেল এন্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী হাজি মো. মাসুদ আখন্দ ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন চাঁদপুর হোটেলের স্বত্বাধিকারী জাকির হোসেন বেপারী।

তারা নির্বাচিত হওয়ায় চাঁদপুর জেলার বিভিন্ন রেস্তোরাঁ মালিক, ব্যবসায়ী মহল ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সম্পর্কিত খবর