মহান বিজয় দিবস উদযাপনে চাঁদপুর জেলা বিএনপির প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার : মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপি আয়োজিত প্রস্তুতি সভা রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) বিকেলে জেলা বিএনপি অফিসে অনুষ্ঠিত হয়।

সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, সহ-সভাপতি জসিমউদদীন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরীসহ জেলা, পৌর, উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনায় কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা সকাল সাড়ে ৭টায় আরম্ভ হবে। স্থান: জেলা বিএনপি কার্যালয়। শোভাযাত্রায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থককে যথাসময়ে অংশগ্রহণ করার জন্যে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে

সম্পর্কিত খবর