
স্টাফ রিপোটার : চাঁদপুর জেলা প্রশাসন এর আয়োজনে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তিনদিনব্যাপী বিজয় মেলা ২০২৫ অনুষ্ঠিত হবে।
এ মেলায় প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান (বিশেষ আকর্ষণ- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার গান, দেশীয় লোকগীতি, লালন সংগীত, ব্যান্ড সংগীত, মূকাভিনয়, নাটিকা) অনুষ্ঠিত হবে। এছাড়া মেলার শেষদিনে চাঁপাইনবাবগঞ্জ থেকে আগত একটি টিম বিখ্যাত গম্ভীরা সংগীত পরিবেশন করবে।
বিজয় মেলা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সকলকে সবান্ধবে আমন্ত্রণ জানানো হয়েছে। উল্লেখ্য, ১৬ ডিসেম্বর বিকেল চারটায় মেলার শুভ উদ্বোধন করা হবে।



